আপনার ওয়েবসাইটের ভিজিটরদের গতিবিধি বিশ্লেষণ এবং সঠিক সিদ্ধান্ত নিতে Google Analytics।
আপনার ওয়েবসাইট একটি দোকানের মতো। দোকানে কতজন আসলো, কেন কিছু না কিনে চলে গেল—তা না জানলে আপনি উন্নতি করতে পারবেন না।
কোন বিজ্ঞাপনে টাকা ঢাললে বেশি লাভ হচ্ছে, তা এটি ছাড়া বোঝা অসম্ভব।
কাস্টমার আপনার সাইটের কোন লেখাটি পড়ছে আর কোনটি এড়িয়ে যাচ্ছে, তা জানা প্রয়োজন।
গুগল অ্যানালিটিক্স আপনার সাইটের প্রতিটি ক্লিকের হিসাব রাখে:
কেউ বাটনে ক্লিক করলে, ভিডিও দেখলে বা ফর্ম ফিলাপ করলে গুগল সেটি রেকর্ড করে।
একজন মানুষ প্রথমে ফেসবুক থেকে আসলো, তারপর ২ দিন পর সরাসরি সাইটে এসে অর্ডার করল—এই পুরো রাস্তাটি গুগল আমাদের ম্যাপ আকারে দেখায়।
আমরা দেখতে পাই ফেসবুক থেকে আসা কাস্টমার বেশি কিনছে নাকি গুগল সার্চ থেকে। আমরা শুধু লাভজনক চ্যানেলটিতে বাজেট বাড়িয়ে আপনার কাস্টমার সংখ্যা দ্রুত বাড়াতে পারব।
যারা আপনার সাইটে ৫ মিনিটের বেশি সময় কাটিয়েছে কিন্তু এখনো অর্ডার করেনি, তাদের জন্য আমরা আলাদা বিজ্ঞাপন ক্যাম্পেইন করতে পারি। কারণ তারা আপনার সার্ভিসে আগ্রহী।
গুগলের AI আমাদের আগেভাগেই জানিয়ে দেবে যে, কোন ভিজিটররা আগামী কয়েক দিনের মধ্যে আপনার সার্ভিসটি কেনার সম্ভাবনা বেশি রাখে। আমরা শুধু তাদের টার্গেট করে অ্যাড চালিয়ে সেল নিশ্চিত করতে পারি।
পরিশেষ: গুগল অ্যানালিটিক্স শুধু ডাটা দেখায় না, এটি আপনার ব্যবসার সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। সঠিক ডাটা মানেই নিশ্চিত ব্যবসায়িক উন্নতি।
BTBL IT ServiceS is proudly powered by WordPress